পাতা 1
অর্জুন প্লেনে করে লাদাখ যায়। পাহাড়গুলো বাদামি, মাথায় সাদা বরফ।
পাতা 2
বাতাস খুব ঠান্ডা। অর্জুন পরে দুটো সোয়েটার, একটা উলের টুপি আর মোটা মোজা।
পাতা 3
একটা ইয়াক হেঁটে যায়। গায়ে এত লোম, যেন একটা হাঁটা-চলা কম্বল!
পাতা 4
একটা গ্রামে একটি মেয়ে অর্জুনকে এক কাপ গরম মাখন-চা দেয়। চা-টা নোনতা!
পাতা 5
হাওয়ায় পতপত করে ওড়ে প্রার্থনার পতাকা: নীল, সাদা, লাল, সবুজ আর হলুদ।
পাতা 6
সেই রাতে আকাশে এত তারা, অর্জুন আগে কখনো দেখেনি।