পাতা 1
আজ পোঙ্গল, নতুন ফসলের উৎসব। বাড়ির সবাই বাইরে একটা নতুন মাটির হাঁড়িতে রান্না করে।
পাতা 2
হাঁড়িতে পড়ে দুধ, চাল আর গুড়। অর্জুন দেখে, কেমন টগবগ করে ফুটছে।
পাতা 3
টগবগ, টগবগ... উঠছে, উঠছে! দুধ একেবারে ওপরে উঠে আসে।
পাতা 4
হুশ! উথলে পড়ে। সবাই চেঁচিয়ে ওঠে, “পোঙ্গলো পোঙ্গল!”
পাতা 5
হাঁড়ি উথলে পড়া মানে সারা বছর আনন্দ, আর সবার জন্য অনেক অনেক খাবার।
পাতা 6
গরুদের স্নান করিয়ে ফুলের মালা পরানো হয়। অর্জুন তাদের মিষ্টি পোঙ্গলও খাওয়ায়।