পাতা 1
অর্জুনর একটা আমগাছ আছে। তাতে একটাও আম নেই। “আম দাও না, লক্ষ্মী গাছ!” বলে অর্জুন।
পাতা 2
রোজ অর্জুন গাছে জল দেয়। ছোট ছোট সবুজ আম ধরে।
পাতা 3
গরমকাল আসে। আমগুলো বড় আর হলুদ হয়। টুপ! একটা পড়ে।
পাতা 4
টুপ! টুপ! টুপ! এখন সব জায়গায় আম: খাটে, বালতিতে, বাবার চটিতে!
পাতা 5
অর্জুন খায় আর খায়। আমের রস গড়িয়ে কনুই পর্যন্ত নামে।
পাতা 6
তাই অর্জুন পাড়ার প্রত্যেক বাড়িতে আম দেয়। এখন পুরো পাড়া আমের গন্ধে ম-ম করে।